প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি জিনতা-জিন গুডএনাফ
প্রীতি জিনতা-জিন গুডএনাফ

এ বছর গোড়ার দিকে মিস থেকে মিসেস হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বর জিন গুডএনাফ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যবসা করেন। গত ২৯ ফেব্রুয়ারি খুব কাছের কয়েকজন বন্ধু আর পরিবারের সদস্যকে নিয়ে লস অ্যাঞ্জেলেসেই বিয়ের কাজ সেরেছেন দুজন।

গতকাল শুক্রবার ভারতের মুম্বাইয়ে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন অনেক তারকা। অনুষ্ঠানে শাহরুখ খান, শহীদ কাপুর, অভয় দেওল, অভিষেক বচ্চন, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, সুস্মিতা সেন, লারা দত্ত, করন জোহর, ডিনো মোরিয়া, ফারাহ খান, ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এসেছিলেন নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে। অনুষ্ঠানে সালমান খানকেও দেখা গেছে। প্রেমিকা ইউলিয়া ভেঞ্চুরকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি।

লাল রঙের বিয়ের গাউনে অনিন্দ্য সুন্দর দেখাচ্ছিল প্রীতিকে। আর বিদেশি বর জিনের পরনে ছিল কালো স্যুট, টাই। বিবাহোত্তর সংবর্ধনার আগের দিন স্বামী, মা আর শাশুড়িকে নিয়ে তাজমহলে ঘুরে আসেন প্রীতি। বিয়ের পর দিনগুলো আনন্দেই কাটছে ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর। এনডিটিভি।