প্রীতি জিন্তার বিয়ের ছবি দেখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের দিন স্বামীর সঙ্গে প্রীতি
বিয়ের দিন স্বামীর সঙ্গে প্রীতি

প্রীতি জিন্তা বিয়ে করেছেন—এ খবর নিশ্চয়ই জানেন। প্রীতির বিবাহোত্তর সংবর্ধনার ছবিও দেখেছেন হয়তো। কিন্তু প্রীতির বিয়ের ছবি কি দেখেছেন? লাল টকটকে লেহেঙ্গায় ‘বীর জারা’র অভিনেত্রীকে কেমন দেখাচ্ছিল? না দেখে থাকলে এই প্রতিবেদনের সঙ্গে থাকুন কিছুক্ষণ। এবং দেখুন।

বিয়েতে নাচছেন কনে নিজেই
বিয়েতে নাচছেন কনে নিজেই

বিয়েটা চুপি চুপিই সেরেছিলেন লস অ্যাঞ্জেলেসে। বর জিন গুডএনাফ। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন তাঁর হাতে গোনা কয়েকজন বন্ধু আর আত্মীয়। এরপর মুম্বাইয়ে তাবড় তারকা সমাবেশে অভিনেত্রী দিয়েছিলেন বিয়ের পর সংবর্ধান অনুষ্ঠান। সেই পার্টির ছবি দেখেছিলেন সবাই। কিন্তু প্রীতির বিয়ের ছবি ছিল সবার অলক্ষ্যেই। সম্প্রতি প্রকাশ্যে এল সেই ছবি। বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গায় ভারতীয় পোশাকে অসাধারণ দেখাচ্ছিল ৪১ বছরের এই নায়িকাকে। সঙ্গে জিনের পরনেও ছিল ভারতীয় পোশাক-শেরওয়ানিতে।

মিষ্টার অ্যান্ড মিসেস
মিষ্টার অ্যান্ড মিসেস

বিয়ের ছবি নিয়ে লুকোচুরি নিয়ে মোটেও ন্যাকামি করেনটি এ বলিউড তারকা। বরং তাঁর উদ্দেশ্য ছিল মহৎ। বিয়ের ছবিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি। আর নিলামে ছবি বিক্রির টাকা প্রীতি তাঁর নিজের স্বেচ্ছাসেবী সংস্থাকে দিচ্ছেন।
এ কথা বললে কি খুব বেশি অযৌক্তিক হবে—টকটকে লাল লেহেঙ্গায় প্রীতিকে রাজকন্যার মতো দেখাচ্ছিল, শেরওয়ানিতে ‘বর’ জিনকেও মনে হচ্ছিল দূর দেশের রাজপুত্র!
সূত্র : এনডিটিভি