প্রীতির পর বিয়ের পিঁড়িতে ঊর্মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পোশাকে উর্মিলা, স্বামীর পাশে উর্মিলা ছবি ইয়াহু
বিয়ের পোশাকে উর্মিলা, স্বামীর পাশে উর্মিলা ছবি ইয়াহু

প্রীতি জিনতার বিয়ের খবর এখনো পুরোনো হয়নি। এর মধ্যে মিলল আরেক বিয়ের খবর। তা-ও আবার প্রীতির সমকালীন অভিনেত্রী রঙ্গিলা গার্লখ্যাত ঊর্মিলা মাতন্ডকর। গতকাল বৃহস্পতিবার মহসিন আখতার মীর নামে এক কাশ্মীরি ব্যবসায়ীকে বিয়ে করেন ঊর্মিলা।

বিয়েতে শুধু বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনই উপস্থিত ছিলেন। ডিজাইনার মণীশ মলহোত্রা ছাড়া বলিউডের আর কেউ এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
সদ্য বিবাহিতা বলিউডের এক সময়ের হার্টথ্রব এ নায়িকা বলেন, ‘আমরা দু’জনেই চেয়েছিলাম বিয়েটা শুধু পরিবারের লোকদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে।’ শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা চেয়েছেন রঙ্গিলা, সত্যা, পেয়ার তুনে ক্যায়া কিয়ার নায়িকা। হিন্দুমতে বৃহস্পতিবার মুম্বাইয়ে ঊর্মিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়।
১৯৯৫ সালে রাম গোপাল ভার্মা পরিচালিত রঙ্গিলা ছবিতে অভিনয় করে দারুণ আলোচিত হন এই নায়িকা। ‘সত্য’, দৌড়, ‘এক হাসিনা থি’, ‘ভূত’সহ অনেক ছবিতে অভিনয় করেছেন ঊর্মিলা।