প্রেম করছেন না ফারহান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহান আখতার
ফারহান আখতার

বলিউডের ছবির নির্মাতা-অভিনেতা-গায়ক ফারহান আখতার আপাতত একাই আছেন। বছরের শুরুতে স্ত্রী অধুনার সঙ্গে ১৬ বছরের সংসার ভেঙে গেছে তাঁর। এরপর থেকেই ফারহানকে জড়িয়ে নানা রকম কথা শোনা যাচ্ছিল। নিন্দুকেরা কানাঘুষা করছিলেন, প্রেম করে বেড়াচ্ছেন ফারহান। অবশ্য এসব উড়ো খবরকে অতিরঞ্জিত বলেই উড়িয়ে দিয়েছেন এই ‘ভাগ মিলখা ভাগ’ তারকা।
এ প্রসঙ্গে ফারহানের ভাষ্য, ‘এ খবরগুলোতে এত বেশি মিথ্যা যে আমি ঠিক বুঝতেও পারছি না যে কোন জায়গা থেকে সেগুলো অস্বীকার করা শুরু করব। এসব রং মাখানো গল্প আমাকে বিস্মিত করছে। কারণ, এসব আমার সঙ্গে ঘটেইনি।’
এসব গুজব একেবারেই আমলে নিচ্ছেন না এই এই ‘রক অন’ তারকা। তবে সবাইকে তাঁর ব্যক্তিগত জীবনে নাক না গলানোর অনুরোধ করেছেন তিনি।
ফারহান বলেছেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে এসব গুজব ছড়ানো বন্ধ করুন। এবার একটু ক্ষান্ত দিন।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।