প্রেম করছেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডে ব্যাপকভাবে সফল হওয়ার পর হলিউডেও নিজের সাম্রাজ্য তৈরি করতে শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘কোয়ান্টিকো’র মতো টেলি সিরিজ তো আছেই, সঙ্গে রয়েছে ‘বেওয়াচ’-এর মতো ছবিও। পুরোদমে কাজ চলছে তার। এসব খবর ভক্তরা জানলেও এ তারকার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব অল্পই জানেন।

এবার ভক্তদের জন্য নিজেই প্রিয়াঙ্কা সরবরাহ করলেন ব্যক্তিগত খবর। যুক্তরাষ্ট্রের এক ফ্যাশন ওয়েবসাইটকে বললেন, তিনি সম্পর্কে জড়িয়েছেন। প্রেম করছেন। কার সঙ্গে চলছে তাঁর প্রণয়, যদিও সেটা পরিষ্কার করেননি। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কে বলেছে আমি প্রেম করছি না? কে বলেছে, আমার জীবনে কোনো প্রেমের সম্পর্ক নেই? বরং বাস্তবটা ঠিক বিপরীত! আমারও প্রেম আছে! বিশেষ একজনের সঙ্গে সম্পর্ক আছে। শুধু সম্পর্কটা বড্ড জটিল, তাই এখনই কিছু জানাতে চাইছি না।’
হয়তো তিনি নিজেই একদিন সেই নামটি জানাবেন। বলিউড লাইফ