প্রেম নিয়ে কোনো কথা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া

মনের মানুষটি কেমন হবে, তার একটু আভাস দিয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তারপর হঠাৎ​ করেই এ ব্যাপারে মুখ বন্ধ রেখেছেন তিনি। জীবনের অন্য সব ব্যাপার নিয়ে কথা বললেও ‘লাভলাইফ’ নিয়ে কোনো কথাই বলতে রাজি নন এ অভিনেত্রী।
মনের মানুষ সম্পর্কে পরিণীতি বলেছিলেন, একদম সাধারণ গোছের মানুষ নাকি তাঁর পছন্দ। এক সাক্ষাৎ​কারে তিনি বলেছিলেন, ‘আমি নিজে এক সাধারণ পরিবারের মেয়ে। আর পাঁচটা সাধারণ মেয়ের মতো বড় হয়েছি। তাই সাধারণ পুরুষই আমার পছন্দ। যে মানুষ সারা দিন একটা পায়জামা পরে কাটাতে পারে, অবলীলায় যে বলতে পারে যে আজ সারা দিন গোসল করিনি—সে-ই আমার পছন্দ।’ এরপরই ভোল পাল্টে ফেললেন তিনি। জানালেন, জীবনের সব বিষয়ে কথা বলতে রাজি আছেন, কেবল ‘লাভলাইফ’ বাদে। তাঁর ভাষায়, লাভলাইফটা আমার ব্যক্তিগত থাকুক। এখানে বিবেচনার অনেক কিছু আছে। আপনাকে নিয়ে কথা বলার প্রচুর মানুষ আছে। আমার ও আমার সঙ্গীর মধ্যে কাউকে ঢুকতে দিতে চাই না। সঙ্গীর প্রতি সম্মান জানাতেই এ নিয়ে কারও সঙ্গে কথা বলতে চাই না।’
শিগগিরই এ পরিণীতিকে দেখা যাবে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে। তাতে তাঁর নায়ক আয়ুষ্মান খুরানা। এ ছাড়া সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘তাকদুম’ নামে একটি ছবি শুরু করার কথাও আছে তাঁর। হিন্দুস্তান টাইমস।