প্রেমে পড়েছেন ফ্রিদা পিন্টো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিদা পিন্টো
ফ্রিদা পিন্টো

দেব প্যাটেলের সঙ্গে ফ্রিদা পিন্টোর প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে গত বছর। এরপর দেব আর ফ্রিদার পথ ‘দুটি দিকে গেছে বেকে’। নতুন প্রেমিকা খুঁজে নিয়েছেন দেব। আর সম্প্রতি ফ্রিদা পিন্টোকেও দেখা গেছে পোলো খেলোয়াড় রনি বাকার্ডির সঙ্গে চুম্বনরত অবস্থায়। সম্ভবত এবারে প্রেমিক খুঁজে পেয়েছেন ফ্রিদা পিন্টোও।

ফ্রিদা পিন্টো ও দেব প্যাটেলের মধ্যে প্রেম হয়েছিল ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে অভিনয়ের সময়। এরপর টানা ছয় বছর প্রেম করেছিলেন ফ্রিদা ও দেব প্যাটেল।

এই দুই ‘স্লাম ডগ মিলিয়নিয়ার’ তারকা তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন সেই ২০০৯ সালের দিকে। ২০১৪ সালে এসে দুজনের সে প্রেমের বিচ্ছেদ ঘটে।

কিছুদিন আগে একটি সেবামূলক প্রতিষ্ঠানের জন্য একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। তবে একে প্রেম বলা যাবে না। ‘প্রথম’ নামে সেবামূলক একটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ভারতের দরিদ্র শিশুদের জন্য শিক্ষার প্রসার ও সাক্ষরতার হার বাড়ানোর উদ্যোগে অংশ নিয়েছিলেন তাঁরা।

একটি অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে, পোলো খেলোয়াড় রনি বাকার্ডিকে চুমু খাওয়ার সময় ফ্রিদাকে দেখে মনে হয়েছে তিনি রনির প্রেমে পুরোপুরি ডুবে আছেন। রনিকে জড়িয়ে ধরে বারবার চুমু খাচ্ছিলেন ফ্রিদা।


কিছুদিন আগে ‘প্রথম’ নামের সেবামূলক প্রতিষ্ঠানটির জন্য অর্থ সংগ্রহের ব্যাপারেও সঙ্গী হয়েছিলেন ফ্রিদা পিন্টো ও তাঁর সাবেক প্রেমিক দেব প্যাটেল। কিন্তু রনি বাকার্ডির সঙ্গে ফ্রিদা পিন্টোর এই সাম্প্রতিক চুম্বন কাণ্ড সবাইকে যেন স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে নতুন করে প্রেমে পড়েছেন ফ্রিদা। মিড-ডে। ই! অনলাইন।