প্রেমের ছবিতে সঞ্জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই শেষ করেছেন ওমাং কুমারের ছবি ‘ভূমি’। এবার কুমারের আরেকটি ছবিতে অভিনয় করবেন অভিনেতা সঞ্জয় দত্ত। তবে এবারের ছবিটি একেবারেই প্রেমের।
আগামী ডিসেম্বরে শুটিং শুরু হওয়ার কথা। ভারতের বারানসি ও সিমলাতে হবে ছবির শুটিং। গল্পটি একজন নারী সিবিআই অফিসারের সঙ্গে একজন সাধারণ মানুষের প্রেমের গল্প। ‘মালাং’ নামে ছবিটি পরিচালনার দায়িত্ব পড়তে পারে আরাম্ভ সিংয়ের ওপর। ‘ভূমি’ ছবিতে ওমাং কুমারের সহকারী ছিলেন তিনি। এটিই হবে তাঁর অভিষেক সিনেমা। ওমাং কুমার ও সন্দ্বীপ সিং থাকছেন প্রযোজক হিসেবে।
এখন চলছে সঞ্জয়ের নায়িকা খোঁজার পালা। আগামী মাসেই নায়িকা চূড়ান্ত হয়ে যাবে। সঞ্জয় খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমি পাণ্ডুলিপি পড়ে তো একেবারে রোমাঞ্চিত। অবিশ্বাস্য এক প্রেমের গল্প এটি।’ মুম্বাই মিরর