প্লেব্যাক করবেন শাবানা আজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবানা আজমি
শাবানা আজমি

পাক-ভারতীয় সাহিত্যিক সাদাত হোসেন মান্টোর জীবন নিয়ে ছবি বানাবেন নন্দিতা দাশ। সেখানে মান্টোর চরিত্রে অভিনয় করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ছবিতে একজন গায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শাবানা আজমিকে। শুধু অভিনয়ই নয়, ছবির জন্য গানও গাইবেন তিনি।

ছবির নাম ‘মান্টো’। তবে এ ছবিতেই শাবানা আজমি প্রথম গাইছেন তা নয়। এর আগেও অপর্ণা সেনের একটি ছবিতে বাংলায় দুটি রবীন্দ্রসংগীত গেয়েছিলেন তিনি। আসছে ৯ মার্চ লন্ডনের হাউস অব লর্ডসে বক্তব্য রাখবেন তিনি। আলোচনা করবেন পরিচয় ও বর্ণবৈষম্য নিয়ে। বলিউড হাঙ্গামা।