পড়শির সঙ্গে ঋষির বিবাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋষি কাপুর
ঋষি কাপুর

প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বেধেছে ঋষি কাপুরের। খুব সহজে এ ঝগড়া মিটবে বলে মনে হচ্ছে না। এমনকি বিষয়টি গড়াতে পারে আদালত পর্যন্ত। মুম্বাইয়ের পালি হিলে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ করেছেন ঋষি কাপুরের জনৈক প্রতিবেশী। ঋষি আবার সেই ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুমকি দিয়েছেন। ঋষি কাপুর বলেছেন, ‘ইতিমধ্যে আমার আইনজীবীর সঙ্গে কথা বলে ফেলেছি। আমার সম্মান নষ্ট করতেই সে এ কাজ করেছে। আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। আমি সব সময় আইনকানুন মেনে চলি। অন্যদের মতো অনুমতি নিয়েই এই নির্মাণকাজ আমি শুরু করেছি।’ ফিল্মফেয়ার।