ফখরির অন্য প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস ফখরি
নার্গিস ফখরি

নার্গিস ফখরির আরেক প্রেমের হদিস মিলল। না, নড়েচড়ে বসে লাভ নেই। কারণ এই গোপন প্রণয় আর কিছুই নয়। ভ্রমণ আর ছবি তোলা। বলিউড তারকা ঘুরতে ভালোবাসেন। আর ভারতে ঘোরার মতো জায়গার অভাব তো নেই। প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে, তেমনি ঐতিহাসিক জায়গারও অভাব নেই।
ফখরি সম্প্রতি একটি প্রচারণায় যুক্ত হয়েছেন। ‘রোমান্সিং ইন্ডিয়া উইথ লুমিয়া’ নামের এই প্রচারণায় ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে তিনি সেলফি তুলবেন। এরপর ভক্তদের চ্যালেঞ্জ ছুড়ে দেবেন এর চেয়েও ভালো সেলফি তোলার। সেলফি তোলার এই চ্যালেঞ্জে অংশ নিতে পারবে ভারতের যে কেউ। তারাও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। ফখরি এরই মধ্যে দিল্লিতে লোদির সমাধির সামনে সেলফি তুলে পোস্টও করেছেন।
ঘুরছেন, ছবি তুলছেন, সঙ্গে টুপাইস কামাচ্ছেনও—বেশ সুখেই আছেন ফখরি। আইএএনএস।