ফাঁকা মাঠে গোল দিতে চান ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই
ঐশ্বরিয়া রাই

ফিরছেন ঐশ্বরিয়া। দীর্ঘ বিরতির পর জাযবা চলচ্চিত্রের মাধ্যমে আবারও বলিউড কাঁপাতে আসছেন তিনি, সে খবর এখন পুরোনো। নতুন খবর হলো, ফেরার পথে কোনো রকম সংশয় রাখতে চাননি বচ্চন পরিবারের বধূ।
বিরতির পর প্রথম প্রস্তাবটা এসেছিল শ্রীরাম রাঘওয়ানের কাছ থেকে। এজেন্ট ভিনোদ, এক হাসিনা থির মতো চলচ্চিত্র নির্মাণের কৃতিত্ব এই পরিচালকের ঝুলিতে। তবু সেই ছবি করতে রাজি হননি ঐশ্বরিয়া। ধারণা করা হচ্ছে, দীর্ঘ বিরতির পর নিজের করা ছবিতে আলোচনার কেন্দ্রে থাকতে চেয়েছেন তিনি। শ্রীরামের বাদলাপুর ছবিতে আছেন বহু তারকা। সে কারণেই ছবিটি করতে রাজি হননি ঐশ্বরিয়া।
তিনি নাকি চেয়েছিলেন, ছবির সব আলো থাকবে তাঁকে ঘিরে! সঞ্জয় গুপ্তার জাযবা চলচ্চিত্রের মাধ্যমে মিসেস অভিষেকের সে আশা পূরণ হয় কি না, দেখা যাক! এদিকে এরই মধ্যে গুজব শোনা যাচ্ছে, সঞ্জয় গুপ্তার জাযবা ছবিটি দক্ষিণ কোরিয়ার একটি ছবির নকল। সঞ্জয় গুপ্তার বিরুদ্ধে এর আগেও কোরিয়ান ছবি অনুকরণের অভিযোগ উঠেছিল। জি নিউজ।