ফাঁস হয়ে গেল?

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সম্পর্কটা যে এত দূর গড়িয়েছে, তা ধারণাই করেনি অনেকে। তবে এখন প্রেম যেই পর্যায়ে এসে পৌঁছেছে, তাতে কিন্তু আর গুজব থামিয়ে রাখা যাচ্ছে না।
কিছুদিন আগে কানাডা থেকে ফিরেছেন দীপিকা। শেষ করেছেন হলিউডের ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ ছবির শুটিং। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে তাই বিমানবন্দরে ছিল সেদিন সংবাদকর্মী ও আলোকচিত্রীদের ভিড়। এই ভিড় ঠেলেই দীপিকাকে বিমানবন্দর থেকে বাড়ি আনতে গিয়েছিল রণবীর সিংয়ের গাড়ি। রণবীরের গাড়িচালক ওই ভিড়ের মধ্যেই দীপিকাকে ‘ভাবি’ বলে সম্বোধন করেন। সে সময় কিছু সংবাদকর্মী ও আলোকচিত্রী সেই ডাক শুনে ফেলেন। ব্যস! গোপন প্রেমের সম্পর্কটি যেন নতুন একটি নাম পেয়ে যায়।
সেই ‘ভাবি’ গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই। এখন আবার বলিউডে নতুন খবর। তা হলো এবার অবকাশযাপনে যাচ্ছে এই প্রেমিক যুগল। শিগগিরই নাকি দুজন উড়াল দেবেন অজানা কোনো গন্তব্যে। যেখানে কোনো পাপারাজ্জি ছুঁতে পারবে না তাঁদের। তবে ছুটিতে যাওয়ার আগেই তো ফাঁস হয়ে গেল গোপন প্রেমের খবর। তাহলে ছুটিটা আদৌ কি ততটা শান্তিতে কাটবে, যতটা প্রত্যাশা করেছিলেন রণবীর–দীপিকা। টিওআই।