ফারহানের সঙ্গী পকেটমার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের নতুন এক সঙ্গী জুটেছে। এই সঙ্গী রীতিমতো ফারহানের ঘাড়ে চেপে বসেছে। কথার কথা নয়, আক্ষরিক অর্থেই এই তারকার ঘাড়ে চড়েছে সে। তবে এটি কোনো মানুষ নয়। ফারহানের নতুন সঙ্গী একটি বানর। ‘ফকির অব ভেনিস’ ছবির জন্য এই বানরের সঙ্গে দোস্তি করতে হয়েছে ফারহানকে। আর ছবিটি তৈরি করেছেন আনন্দ সুরাপুর।
এই বানরকে নিয়ে শুটিং করতে গিয়ে কিন্তু শুটিং ইউনিটকে ভালোই ঝামেলায় পড়তে হয়েছিল। ছবির পরিচালক জানান, ভারত-তিব্বত সীমান্ত পার হওয়ার সময় সীমান্তরক্ষী আটকে দেয় সেই বানরকে। পরে কর্তৃপক্ষকে সিনেমার শুটিংয়ের কথা বলে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে হয়। আর ট্রেনিংপ্রাপ্ত এই বানরটি ছিল এক পাকা পকেটমার। তাই ইউনিটের সবাইকে খুব সজাগ থাকতে হতো। পাছে এই বানর তাঁদের পকেট না ফাঁকা করে দেয়। মুম্বাই মিরর।