ফার্নান্দেজ বনাম ফার্নান্দেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার মুক্তি পাওয়া ব্রাদার্স ছবিতে জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনয় করেছেন জেনি ফার্নান্দেজ চরিত্রে। এই প্রথম পর্দায় একজন মায়ের চরিত্রে অভিনয় করলেন লঙ্কান এই সুন্দরী। বয়স ৩০, এখনো বিয়ে থা করেননি। বলিউডে নায়িকা হিসেবে যখন তাঁর চাহিদা তুঙ্গে, সে সময় একজন মায়ের চরিত্রে অভিনয় করার আগে কি তাঁকে দ্বিতীয়বার ভাবতে হয়েছে? জ্যাকুলিন জানান, একেবারেই না। এই অভিজ্ঞতা তাঁর জন্য নতুন মেনে নিয়েই বলেন, ‘অভিনয় করতে হলে কখনো যেমন ছাত্রের চরিত্রে অভিনয় করতে হয়, আবার কখনো শিক্ষকও হতে হয়। এটাই তো চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি, অভিনেত্রী হিসেবে নিজেকে টিকিয়ে রাখতে হলে এমন চ্যালেঞ্জ মোকাবিলা করতেই হবে।’ ছবির ডেভিড ফার্নান্দেজের (অক্ষয় কুমার) স্ত্রী জেনি ফার্নান্দেজ বাস্তবের জ্যাকুলিন-ভক্তদের নতুন কিছু দেবেন বলেই মনে হচ্ছে। জি নিউজ।