ফিরেই চিরঞ্জিবীর বাজিমাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কয়েদি নম্বর ১৫০’ সিনেমার জুটি চিরঞ্জিবী ও কাজল আগারওয়াল। ছবিটি কাজলের ফেসবুক থেকে নেওয়া​।
‘কয়েদি নম্বর ১৫০’ সিনেমার জুটি চিরঞ্জিবী ও কাজল আগারওয়াল। ছবিটি কাজলের ফেসবুক থেকে নেওয়া​।

১০ বছর পর বড় পর্দায় হাজির হলেন দক্ষিণী ছবির মেগাস্টার চিরঞ্জিবী। বলা যায়, প্রত্যাবর্তনটাও রাজকীয় হলো। ফিরেই বাজিমাত করলেন। মুক্তির প্রথম দিনের আয়ে ছাড়িয়ে গেছে অনেক ছবিকে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অ্যাকশন ছবির নির্মাতা ভি ভি বিনায়ক পরিচালিত ‘কয়েদি নম্বর ১৫০’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় হাজির হলেন মেগাস্টার চিরঞ্জিবী। তেলেগু এই সিনেমাটি একটি তামিল হিট ছবির রিমেক ভার্সন। দেশে প্রথম দিনে আয় ৩০ কোটি রুপি। শুধু অন্ধ্র এবং তেলেঙ্গানা প্রদেশেই আয় ২৪ কোটি রুপি। ছবিতে চিরঞ্জিবীর ছাড়াও আর আছেন কাজল আগারওয়াল, শ্রেয়া সরণ প্রমুখ। ছবিতে ৩০ সেকেন্ডের জন্য আছেন চিরঞ্জিবীর ছেলে ‘মাগাধিরা’ খ্যাত অভিনেতা রাম চরণও।

বাহুবলীর পর দেশের বাইরে প্রথম দিনের আয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে ‘কয়েদি নম্বর ১৫০’। ১৫০ সংখ্যাটিরও একটি মাহাত্ম্য রয়েছে। এটি দক্ষিণী ছবির এই অভিনেতার ১৫০ নম্বর ছবি।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৬ সালে শুটিং শুরু হওয়া ‘কয়েদি নম্বর ১৫০’ সিনেমা মুক্তির আগেই ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।

সিনেমাটির ট্রেলার দেখার জন্যও হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা। প্রথম পাঁচদিনের (বৃহস্পতিবার পর্যন্ত) ইউটিউবে ছবির ট্রেলার ৭২ লাখ ৯২ হাজার বার দেখা হয়েছে।

ছবির একটি দৃশ্য মেগাস্টার চিরঞ্জিবী। ছবি: সংগৃহীত
ছবির একটি দৃশ্য মেগাস্টার চিরঞ্জিবী। ছবি: সংগৃহীত