ফিরেই বাজিমাৎ সুস্মিতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
“আরিয়া” ওয়েব সিরিজে সুস্মিতা সেন
ইনস্টাগ্রাম

দীর্ঘদিন ‘ব্যর্থ অভিনেত্রী’র তকমা নিয়ে অভিনয় থেকে দূরে ছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এরপর যখন আরিয়া সিরিজে ‘আরিয়া’ হয়ে ফিরলেন, সমালোচনাকারীদের হাততালি বলে দিল, ফুরিয়ে যাননি সুস্মিতা। শুধু তা-ই নয়, আনুষ্ঠানিক স্বীকৃতিও মিলল। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০’-এ তিনি পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ভক্তরা তাই একটি কথাই বলছেন, ‘এভাবেও ফিরে আসা যায়!’

ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে সাবেক এই বিশ্বসুন্দরী ভক্তদের ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এভাবেই আমি ফিরতে চেয়েছিলাম। “আরিয়া”কে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তা অভাবনীয়। আপনাদের ভালোবাসা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে বিশ্বাস করেছেন। আমার ওপর ভরসা রেখেছেন। এই অর্জন কেবল আমার একার নয়, আপনাদের সবার।’

সুস্মিতা সেন
ইনস্টাগ্রাম

আরিয়া চরিত্রটি সম্পর্কে এ অভিনয়শিল্পী বলেন, ‘আরিয়া এমন একটি চরিত্র, যা একজন অভিনয়শিল্পীর বছরের পর বছর ধরে জমিয়ে রাখা অভিনয়ের ক্ষুধা মেটায়। এই চরিত্র যদি পরিচালক আমার কাছে নিয়ে না আসতেন, আমি নিজে গিয়ে পরিচালকের কাছে চরিত্রটি ভিক্ষা চাইতাম। চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গে আমি “আরিয়া”র প্রেমে পড়ে গিয়েছিলাম। আর মনেপ্রাণে আরিয়া হতে চেয়েছিলাম।’

‘ট্রেসেমে ফ্যাশন শো’র র‍্যাম্পে বলিউড তারকা সুস্মিতা সেন।
প্রথম আলো

সুস্মিতা সেন দত্তক নিয়েছেন দুই মেয়ে। আরিয়া চরিত্রের সঙ্গে মিল আছে তাঁর বাস্তবের মাতৃত্বের। তিনি বলেন, ‘আরিয়া একজন মা। আমিও একজন মা। আমি আরিয়াকে বুঝি। একজন মায়ের অনিরাপত্তাবোধ আমি টের পাই। আমি জানি, কখন একজন মা বেপরোয়া হয়ে ওঠেন। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, সিরিজে আমার যতগুলো কান্নার দৃশ্য আছে, সেগুলো গ্লিসারিন ছাড়াই করেছি।’

প্রেমিক রোহমান শল ও সুস্মিতা সেন
ইনস্টাগ্রাম

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ওয়েব সিরিজ 'পাতাল লোক', সেরার তালিকায় রয়েছে ‘পঞ্চায়েত’-ও।

সেরা অভিনেতা (কমেডি) জিতেন্দ্র কুমার
ছবি: ইনস্টাগ্রাম

একনজরে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০

সেরা ওয়েব সিরিজ (জনপ্রিয়): পাতাল লোক
সেরা ওয়েব সিরিজ (সমালোচনা): ফ্যামিলি ম্যান
সেরা পরিচালক: অভিনাশ অরুণ ও প্রসিত রায়
সেরা পরিচালক (সমালোচনা): কৃষ্ণা ডিকে ও রাজ নিদিমরু
সেরা অভিনেতা: জয়দ্বীপ আহলাওয়াত (পাতাল লোক)
সেরা অভিনেতা (সমালোচনা): মনোজ বাজপেয়ি (ফ্যামিলি ম্যান)
সেরা অভিনেত্রী: সুস্মিতা সেন (আরিয়া)
সেরা অভিনেত্রী (সমালোচনা): প্রিয়মনি (ফ্যামিলি ম্যান)
সেরা সিরিজ (কমেডি): পঞ্চায়েত
সেরা অভিনেতা (কমেডি): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত)

`পাতাল লোক`-এর হাথোড়া ত্যাগী। ছবি: সংগৃহীত
ছবি: ইনস্টাগ্রাম