ফিল্ম সিটির জন্য সালমানের অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

সালমান খানের হৃদয়টা অনেক বড়। বড় তো হবেই, না হলে কি এতজন নারীকে সেখানে ঠাঁই দেওয়া যায়! না, মশকরা নয়। সত্যি সত্যিই নিজের বড় হৃদয়ের পরিচয় আরেকবার দিলেন সালমান। দিলখোলা এবং সাহায্যের ব্যাপারে বরাবরই উদারহস্ত সল্লু এবার ফিল্ম সিটি মুম্বাইয়ের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন।
ফিল্ম সিটির শুধু রাজকীয় জৌলুশের দিকটাই সবার নজরে পড়ে। সবার নজর যে ঝলমলে তারকাদের ওপরই থাকে। কিন্তু এই ফিল্ম সিটির বাসিন্দাদের অনেকে নিদারুণ আর্থিক কষ্টে থাকে। ফিল্ম সিটির শ্রমিক ও দরিদ্রদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন সালমান। আগামী মাস থেকে এই অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। বলিউড হাঙ্গামা।