ফিল্মফেয়ারের প্রচ্ছদকন্যা সোনম

বলিউডের তারকা অভিনেত্রী রেখা থেকে শুরু করে মাধুরী দীক্ষিত; ফিল্মফেয়ার পত্রিকাটির ‘প্রচ্ছদকন্যা’ বা ‘কাভার গার্ল’ সেজেছেন অনেক নামীদামি তারকাই। সম্প্রতি এই ম্যাগাজিনটির প্রচ্ছদে এলেন বলিউডের হালের সেনসেশন সোনম কাপুর।
এই ‘প্রেম রতন ধন পায়ো’ তারকা এবার বেশ সাহসী ভঙ্গিতেই ফিল্মফেয়ারের প্রচ্ছদের জন্য এই ফটোশুটে অংশ নিয়েছেন। শুধু তাই নয়, সোনম যে ফটোশুটে অংশ নিয়ে বেশ উচ্ছ্বসিত তা স্পষ্ট বোঝা গেছে ইনস্টাগ্রামে তাঁর ফিল্মফেয়ার ফটোশুটের ছবি শেয়ারের কল্যাণে।
এই অভিনেত্রী ইনস্টাগ্রামে ছবি শেয়ারের পাশাপাশি লিখেছেন, প্রচ্ছদটি অনেক পছন্দ করি!!
সোনম ইনস্টাগ্রামে আরও জানিয়েছেন, জীতেশ পিল্লাই এবং অনিরুদ্ধ আমার এক অসাধারণ সাক্ষাৎকারও নিয়েছেন, যা ভেতরে (ফিল্মফেয়ার পত্রিকায়) আছে।
ফিল্মফেয়ার পত্রিকার জন্য সোনমের এই ফটোশুটে যারা অংশ নিয়েছেন তাঁদের বর্ণনায় সোনমের কলম থেকে প্রশংসাই ঝরেছে।
ছবি শেয়ারের ওয়েবসাইট ইনস্টাগ্রামে সোনম জানিয়েছেন, প্রচ্ছদের জন্য ফারুখ ছোথিয়া অসাধারণ ছবি তুলেছেন।
এর আগেও ল্যাকমের জন্য এক ফটোশুটেও সোনমের ছবি তুলেছিলেন এই প্রখ্যাত আলোকচিত্রী।
সোনমের এই ফটোশুটের জন্য স্টাইলিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন রিয়া কাপুর। হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন মল্লিকা ভাট। ফটোশুটের সময় রিয়া কাপুরের সঙ্গে সহযোগিতার জন্য ছিলেন চাঁদনি, নিকিতা ও অভিলাষ।
‘সাওয়ারিয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ২০০৭ সালে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। সোনমের প্রিয় অভিনেতা জেমস ডিন, টম ক্রুজ ও সালমান খান। সম্প্রতি তিনি তাঁর প্রিয় অভিনেতা সালমান খানের সঙ্গে নির্মাতা সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে অভিনয় করেছেন। টাইমস অব ইন্ডিয়া।