ফুটবল নিয়ে সিনেমায় বরুণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জন উঠেছিল, বরুণ ধাওয়ান কোনো খেলাবিষয়ক ছবিতে অভিনয় করছেন না। কিন্তু সুজিত সরকার সে ছবি বানালে, বরুণ কি মানা করতে পারেন?
সুজিত একজন ফুটবলারের জীবনী এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি ঘটনা নিয়ে ছবি বানাবেন। সেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন বরুণ ধাওয়ান। অবশ্য সুজিত রণবীর কাপুরকে নেওয়ার জন্যও আগ্রহী। রণবীর খুব ফুটবলভক্ত। এদিকে রণবীর ‘জগ্গা জাসুস’ এবং সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক ছবি নিয়ে বেশ ব্যস্ত। এ কারণেই বরুণকে নেওয়ার সম্ভাবনা আছে।
ছবি নিয়ে তেমন কিছু বলতে চাননি সুজিত। বললেন, ‘আমরা এখন লেখক জুহি ত্রিবেদির সঙ্গে পাণ্ডুলিপি লেখায় ব্যস্ত।’
‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ দিয়ে এ বছরের যাত্রাটা বেশ ভালো হয়েছে বরুণের। তিনি এখন ব্যস্ত ‘জুড়ুয়া টু’ ছবি নিয়ে। বলিউড হাঙ্গামা