ফের অভিনয়ে করণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করণ জোহর অভিনয় করবেন—খবরটা নতুন কিছু নয়। ২০১৫ সালে ‘বোম্বে ভেলভেট’ সিনেমায় অভিনয় করেছিলেন এই প্রযোজক ও পরিচালক। করণ শুরুতে নিজের অভিনয় নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়লে অভিনয় থেকে তিনি নিজেকে গুটিয়ে নেন। ভারতীয় একটি গণমাধ্যম বলছে, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইআইএফএ)-এর ‘ক্রেজি হাম’ ছবিতে দেখা যাবে তাঁকে।
শুধু তা-ই নয়, করণ সেখানে অভিনয় করবেন দ্বৈত চরিত্রে। ছবির একটি সূত্র বলছে, চরিত্র সম্পর্কে সব খবর আপাতত গোপন রাখা হয়েছে। এটাই ছবির সেরা সারপ্রাইজ। প্রতিদিন শুটিং সেটে বসে পাণ্ডুলিপি নিয়ে কাজ করা হয়। এভাবেই একদিন দ্বৈত চরিত্রের ভাবনা খেলে যায় করণের মনে। করণ জোহর ছাড়াও ছবিতে দেখা যাবে আদিত্য রায় কাপুর, সোনাক্ষি সিনহা, লারা দত্ত, দিলজিৎ দোসানজ, বোমান ইরানি প্রমুখ। সূত্র: ইন্ডিয়া টুডে