ফেসবুকে ক্যাটের সেলফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে কী করেন ক্যাটরিনা? ফেসবুকে এ খবর জেনে গেল ভক্তরা। ছুটির দিনে কোনো কাজ নয়, ক্যাটরিনা বাসায় সময় কাটাতে চান নিজের মতো করে। ছুটির দিনে তোলা সেলফিগুলো পোস্ট করে তাই জানালেন বলিউড তারকা।
চলতি বছরের জুলাই মাসে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট খোলেন ক্যাটরিনা কাইফ। এবার নিজের সেলফি তুলে ক্যাপশন দিলেন। ভক্তদেরও বললেন ক্যাপশন দিতে।
সম্প্রতি এ অভিনেত্রী স্মিতা পাতিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁকে সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘জাগগা জাসুস’ সিনেমায় দেখা যাবে আগামী বছরের এপ্রিলে। আগামী বছরের শেষে আসবে ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’। সেখানে তাঁর নায়ক আরেক সাবেক প্রেমিক সালমান খান। এনডিটিভি