ফ্যাশনেও তাঁরা ট্রেন্ড

দক্ষিণ ভারতীয় ছবি নিয়ে আলোচনা বাড়ছে দিন দিন। বাংলাদেশেও আছে এই ছবিগুলোর জনপ্রিয়তা। বক্স অফিসেও যে বলিউডকে হারিয়ে দিচ্ছে, তার বড় প্রমাণ ‘বাহুবলী’। তবে শুধু যে ছবিগুলো এগিয়ে যাচ্ছে, তা নয়, ভারতীয় ফ্যাশনের জগতেও জায়গা করে নিচ্ছেন এই তারকারা। ‘এস/ও সত্যমূর্তি’ ছবিতে আল্লু অর্জুনের স্টাইল ও ‘ডার্লিং’ ছবিতে প্রভাসের স্টাইল ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠেছিল।

১ / ১০
‘কে. জি. এফ: চ্যাপ্টার ওয়ান’ ছবি দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন ইয়াশ। কন্নড় ছবির ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা এই ছবির দ্বিতীয় পর্ব আসছে। বক্স অফিসে যেমন দুর্দান্ত ইয়াশ, তেমনি ফ্যাশনেও কম যান না এই অভিনেতা।
ইনস্টাগ্রাম
২ / ১০
লেডি সুপারস্টার হিসেবে পরিচিত নয়নতারা। ফ্যাশনের জগতেও নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
ইনস্টাগ্রাম
৩ / ১০
তেলেগু ইন্ডাস্ট্রিতে স্টাইলিশ তারকা হিসেবেই পরিচিত আল্লু অর্জুন। প্রতিটি নতুন ছবিতেই ফ্যাশন সেন্স দিয়ে আগেরটিকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি।
ইনস্টাগ্রাম
৪ / ১০
সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে এলেই বোঝা যায়, দেশি কিংবা বিদেশি—সব পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্য।
ইনস্টাগ্রাম
৫ / ১০
অভিনয়ে দেখিয়েছেন তাঁর প্রতিভা। ফ্যাশনেও প্রভাস তাঁর ছবি ‘মি. পারফেক্ট’-এর মতো।
ইনস্টাগ্রাম
৬ / ১০
রাশমিকা মন্দানাকে ভক্তরা বলেন ন্যাশনাল ক্রাশ। ‘গীতা গোবিন্দম’খ্যাত অভিনেত্রী ফ্যাশনেও দুর্দান্ত।
ইনস্টাগ্রাম
৭ / ১০
তাঁকে বলা হয় চিরসবুজ নায়ক। মহেশ বাবুর ফ্যাশন সেন্সও চিরসবুজ।
ইনস্টাগ্রাম
৮ / ১০
অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও ফ্যাশন নিয়ে ভীষণ সিরিয়াস তামান্না ভাটিয়া।
ইনস্টাগ্রাম
৯ / ১০
বিজয় দেবারাকোন্ডাকে বলা হয় তেলেগু ইন্ডাস্ট্রির রণবীর সিং। এই প্রজন্মের কাছে তিনি ফ্যাশনগুরু।
ইনস্টাগ্রাম
১০ / ১০
সৌন্দর্য ও অভিনয়—দুটিতেই অসাধারণ আনুশকা শেঠি।
ইনস্টাগ্রাম