ফ্লপ-তত্ত্বে অবিশ্বাসী বিদ্যা বালান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের রানির মুকুটটা তাঁর মাথাতেই উঠতে পারত। কিন্তু কঙ্গনা রনৌত কিংবা দীপিকা পাড়ুকোন যেখানে একের পর এক হিট ছবি উপহার দিয়ে তরতর করে এগিয়েছেন; ঘনচক্কর, ববি জাসুস আর সাদি কা সাইড এফেক্টস—টানা তিনটি ছবি গোত্তা খেয়ে পড়েছে তাঁর। তবে বিদ্যা বালান বলছেন, এ নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। বলিউডের বক্স অফিসের টাকার হিসাব কিংবা ফ্লপ–তত্ত্বে বিশ্বাস নেই তাঁর।
শুধু তা-ই নয়, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন কি না—এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘কখনো আমার ছবি ভালো করবে, কখনো করবে না। কিন্তু আমি আমার সেরাটা সব সময় দিয়ে যাব। আমি এমন একটা জগতে বাস করি, যেখানে শুধুই আমি...আর কারও অস্তিত্ব সেখানে নেই।’ পিটিআই।