ফ্লু থেকে ফিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর  l ছবি: ­এএফপি
সোনম কাপুর l ছবি: ­এএফপি

টানা কতগুলো দিন শুধু বিশ্রাম আর বিশ্রাম নিয়েই কেটেছে। সোয়াইন ফ্লু যেন একবারে নাজেহাল করে দিতে বসেছিল ফ্যাশন ডিভার ক্যারিয়ারকে। কিন্তু না, সহজেই হাল ছেড়ে দেওয়ার পাত্রী নন বলিউড-কন্যা সোনম কাপুর। রোগটার সঙ্গে রীতিমতো লড়াই করে সেরে উঠেছেন তিনি। ফিরে এসেছেন নিয়মিত জীবনে।
রোগটা তো গেল। এখন কি আর ঘরে বসে থাকা যায়? মোটেও না। বেশ কদিন আগেই সোনম যোগ দিয়েছেন প্রেম রতন ধন পায়ো ছবির শুটিংয়ে। সম্প্রতি শুটিংয়ে বিরতি নিয়ে অংশ নিলেন ‘উইমেন অব ওয়ার্থ’ নামের একটি অনুষ্ঠানে। সোয়াইন ফ্লু থেকে সেরে ওঠার পর সোনম এবারই প্রথম জনসমক্ষে এলেন। তাঁর পরনে ছিল হালকা গোলাপি রঙের গাউন। আর ঠোঁটে ছিল লালরঙা হাসি! মনেই হচ্ছিল না যে তিনি মাত্রই অসুখ ঝেড়ে এসেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, হুমা কুরাইশি, গওহর খান, ক্রিকেটার জহির খানসহ আরও অনেকে। ইন্ডিয়ান এক্সপ্রেস