ফ্ল্যাট বিক্রি করে দিলেন অভিষেক বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন।
ছবি:ইনস্টাগ্রাম

বলিউড তারকাদের হরহামেশাই নতুন ফ্ল্যাট কেনার খবর পাওয়া যায়। গতকালই রানী মুখার্জির নতুন ফ্ল্যাট কেনার খবর ছিল অনলাইনজুড়ে। আর অভিষেক বচ্চন কিনা খবর হলেন ফ্ল্যাট বিক্রির প্রসঙ্গে।

ঐশ্বরিয়া রাই বচ্চন, আরাধ্য ও অভিষেক বচ্চন

অভিষেক তাঁর স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বাইয়ের জুহুতে বচ্চন পরিবারের বাংলো ‘জলসা’য় থাকেন। ২০১৪ সালে জুনিয়র বচ্চন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। সেটিই তিনি ৪৫ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি করে দিয়েছেন। অভিষেকের এই ফ্ল্যাটটি ওবেরয় রিয়েলটির থ্রি–সিক্সটি ওয়েস্টের ৩৭ তলায় ছিল।

৭ হাজার ৫২৭ স্কয়ারফুটের ফ্ল্যাটটি ২০১৪ সালে অভিষেক ৪১ কোটি রুপি দিয়ে কিনেছিলেন। একই বিল্ডিংয়ে দুই বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও শহীদ কাপুর ফ্ল্যাট কিনেছেন। শহীদের অ্যাপার্টমেন্টের দাম ৫৬ কোটি আর অক্ষয় কুমার ফ্ল্যাট কিনেছেন ৫২ কোটি ৫ লাখ রুপি দিয়ে।

এ বছর মে মাসে অমিতাভ বচ্চন একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন
ইনস্টাগ্রাম

জানা গেছে, এ বছর মে মাসে অমিতাভ বচ্চন একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন। ভারতীয় একটি গণমাধ্যম বলছে, অমিতাভ আন্ধেরিতে নির্মাণাধীন আটলান্টিস আবাসনে ৫ হাজার ১৮৪ স্কয়ারফুটের একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন। দাম ৩১ কোটি রুপি। এই আবাসনে অমিতাভের প্রতিবেশী নির্মাতা আনন্দ এল রাই ও অভিনেত্রী সানি লিওন।

অভিষেক বচ্চনকে পর্দায় শেষ দেখা গেছে ‘দ্য বিগ বুল’ ছবিতে

অভিষেক বচ্চনকে পর্দায় শেষ দেখা গেছে ‘দ্য বিগ বুল’ ছবিতে। ছবিটি স্টকব্রোকার হর্ষদ মেহেতার জীবন নিয়ে। এ ছাড়া নির্মিত কাউরের সঙ্গে ‘দশবি’ এবং চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে ‘বব বিশ্বাস’ ছবিতে দেখা যাবে অভিষেককে।

বব বিশ্বাস ছবিতে অভিষেক বচ্চন
ইনস্টাগ্রাম