বই পড়ছেন কাজল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন কাজল। কোটি কোটি মানুষ দেখেছেন সেসব ছবি। কিন্তু তিনি নিজে খুব একটা সিনেমা দেখেন না। বরং বই পড়তেই বেশি ভালোবাসেন তিনি। এখন পড়ছেন লি চাইল্ডের লেখা জ্যাক রিচার সিরিজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি সত্যিই সিনেমা দেখি না। বই পড়ে ভীষণ আনন্দ পাই। তাই আমি অনেক বই পড়ি।’ এই বলিউড অভিনেত্রী আরও জানালেন, কল্পকাহিনি পড়তেই তাঁর বেশি ভালো লাগে। তিনি মনে করেন, বই মানুষের মনকে বিকশিত করে। সবার উচিত বেশি করে বই পড়া। এমনকি বই পড়তে শিশুদেরও উৎসাহিত করেন তিনি।
কাজলকে শেষ দেখা গিয়েছে শাহরুখ খানের বিপরীতে ‘দিলওয়ালে’ ছবিতে। এনডিটিভি।