বচ্চন পরিবারের দুর্গা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্বেতা বচ্চন-জয়া বচ্চন-অমিতাভ বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন ও কোলে তাঁর মেয়ে আরাধ্য-অভিষেক বচ্চন
শ্বেতা বচ্চন-জয়া বচ্চন-অমিতাভ বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন ও কোলে তাঁর মেয়ে আরাধ্য-অভিষেক বচ্চন

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় আনন্দ করছেন কলকাতাসহ বলিউডের বাঙালি তারকারাও। বলিউডের বচ্চন পরিবারও এই উৎসবে যোগ দিয়েছে। কারণ, এই পরিবারের কর্ত্রী জয়া বচ্চন যে বাঙালি মেয়ে! গতকাল, অষ্টমীর দিন মুম্বাইয়ের রামকৃষ্ণ মিশন হাসপাতালের দুর্গাপূজা দেখতে গিয়েছিল পুরো বচ্চন পরিবার।

অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন-আরাধ্য বচ্চন
অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন-আরাধ্য বচ্চন

পরিবারের অন্য সবার সঙ্গে ছোট্ট আরাধ্যও দুর্গাপ্রতিমা দেখতে গেয়েছিল।

জয়া বচ্চন-শ্বেতা বচ্চন
জয়া বচ্চন-শ্বেতা বচ্চন

উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর মেয়ে পরেছিলেন সাদা সালোয়ার-কামিজ। জয়া বচ্চন আর মেয়ে শ্বেতা বচ্চনের পরনে ছিল গোলাপি শেডের ঐতিহ্যবাহী শাড়ি। বাপ-বেটা অমিতাভ, অভিষেকও রং মিলিয়ে পোশাক পরেছিলেন। তাঁদের দুজনের পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি ও কোটি। এনডিটিভি।