ববিতা ফোগাত হতে চান শহিদ
‘রেঙ্গুন’ ছবি দিয়ে খুব একটা সাড়া ফেলতে পারেননি শহিদ কাপুর। সিনেমা হলে ধীর লয়েই চলছে ছবিটি। তাতে কী? ভিন্নধর্মী চরিত্র করতে পছন্দ করেন তিনি। নিজের পছন্দের চরিত্রের কথা জানাতে এবার যেন একটু অন্য ধরনের কথাই বলে ফেললেন শহিদ।
‘দঙ্গল’ কন্যা ববিতা ফোগাতের চরিত্রটি করতে চান তিনি ‘দঙ্গল টু’ ছবিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শহিদের কথার উত্তরও দেন ববিতা। ববিতা লেখেন, ‘স্যার, আপনার ইচ্ছা পূরণ হোক।’ ববিতার উত্তরে শহিদও বেজায় খুশি। পাল্টা টুইটে লেখেন, ‘তুমি খুবই মিষ্টি মেয়ে ববিতা। আসলেই তুমি একটি অনুপ্রেরণা।’ ববিতা লেখেন, খুব শিগগিরই তাঁদের দুজনের দেখা হবে।
ববিতা ফোগাত ভারতীয় কুস্তিগির মহাবীর সিং ফোগাতের মেয়ে। তিনি ২১০৪ সালে কমনওয়েলথ গেমস স্বর্ণপদক পেয়েছিলেন। মহাবীর সিং ফোগাতের জীবনী অবলম্বনে ‘দঙ্গল’ ছবিতে ববিতার চরিত্রটি করেছেন সানিয়া মালহোত্রা। ছবিটি বক্স অফিসে ব্যাপক সফলতা পায়। হিন্দুস্তান টাইমস