বর-কনের সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের দিনে দিয়া ও সাহিল
বিয়ের দিনে দিয়া ও সাহিল

হয়ে গেল দিয়া-সাহিলের বিয়ে। ভক্তরা যাঁরা দাওয়াত পাননি বলে মুখ গোমড়া করেছেন, চাইলে প্রিয় তারকার বিয়ের ছবি দেখে কিছুটা সান্ত্বনা পেতে পারেন!
দিয়া মির্জা পরেছিলেন ঋতু কুমারের নকশায় বাদামি-সবুজ শারারা। সাবেক মিস এশিয়া প্যাসিফিকের পাশে বর সাহিলকেও মানিয়েছে দারুণ। ভারতীয় এই পরিচালকের পরনে ছিল রঘুবেন্দ্র রাঠোরের নকশায় ক্রিম সিল্কের কারুকাজ করা আচকান আর অফ হোয়াইট পাগড়ি। স্বজন-শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন সুস্মিতা সেন, লারা দত্ত, জায়েদ খান, রাজকুমার হিরানির মতো পরিচিত মুখ। সাহিল বলেন, ‘এ বছরের শেষ নাগাদ মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা আছে তাঁদের। আপাতত আমরা কাজে ফিরতে চাই।’ জি নিউজ।