বর কনের সাজে কারিনা সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক দিন পর সাইফ আর আমি এক সঙ্গে কোনো পত্রিকার প্রচ্ছদের জন্য দাঁড়ালাম। তাই আমার কাছে এটি অবশ্যই বিশেষ একটি অভিজ্ঞতা। আমার মনে হয় এটি আমার জীবনের অন্যতম সেরা একটি ব্রাইডাল কভার, আর ‘হার্পার্স বাজার ব্রাইডাল’-এরও।’ এ মন্তব্য বলিউড তারকা কারিনা কাপুর খানের। তাঁর ফেসবুকে স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন তিনি। আপলোড করেছেন নতুন ছবিও। যেখানে বর কনের সাজে দেখা গেছে এ তারকা দম্পতিকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এ ফটোশুটের ভিডিও শেয়ার করেছেন কারিনা কাপুর খান। এরমধ্যেই এই ভিডিও ভাইরালে পরিণত হয়েছে। এতে দেখা যায় অফ-হোয়াইটের ওপর সোনালি কাজ করা লেহেঙ্গায় নববধূর সাজে কারিনাকে। সঙ্গে গাঢ় রঙের শেরোয়ানিতে সুদর্শন বরের বেশে সাইফ আলী খান।
সূত্র: টাইস অব ইন্ডিয়া