বরুণ ধাওয়ানের অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে বরুণ ধাওয়ান
পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ান

‘ঢিশুম’ ছবির প্রচারণায় কিছু করার বাদ রাখছেন না বলিউড নায়ক বরুণ ধাওয়ান। ব্যস্ত শিডিউল থেকে ঠিকই সময় বের করে কিছু সেনা ও পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করলেন। ব্যাপারটা কী?
রোহিত ধাওয়ানের এই চলচ্চিত্রে বরুণ অভিনয় করছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর তাই বাস্তব জীবনের এই নায়কদের সঙ্গে দেখা করাটা বরুণের জন্য খুব গুরুত্বপূর্ণ। পুলিশ অফিসারদের সঙ্গে নিজের একটি ছবিও তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে বরুণ লিখেছেন, ‘এঁরা বেঁচে থাকেন মানুষের জীবন রক্ষা ও সেবা দেওয়ার জন্য। আমি সত্যিই আমাদের এই মানুষগুলোকে ভক্তি করি, যাঁরা প্রতিটা দিন আমাদের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছেন।’
‘ঢিশুম’ চলচ্চিত্রের জুনাইদ আনসারি চরিত্রের পেছনে তাহলে এই মানুষগুলোর অনুপ্রেরণা! ফিল্মফেয়ার।