বলিউড তারকাদের মতো সাজাই তাঁর শখ

পাকিস্তানি অভিনেত্রী ও মডেল আয়েজা খানের ইনস্টাগ্রাম অনুসারী কোটির কাছাকাছি। গীতি নামে টিকটকেও আছেন তিনি। বলিউড ও পাকিস্তানি তারকাদের নকল করে ভিডিও ও ছবি পোস্ট করেও তিনি আলোচিত। চলুন দেখা যাক, কতটা বলিউড অভিনেত্রীদের মতো সাজতে পারলেন আয়েজা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৬
‘হাম দিল দে চুকে সনম’ চলচ্চিত্রের ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের ঐশ্বরিয়া রাইয়ের সাজে ধরা পড়লেন আয়েজা।
সংগৃহীত
২ / ৬
আয়েজা বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের পাঁড় ভক্ত। মাধুরীর আইকনিক গান ‘এক দো তিন’ করার ছোট্ট চেষ্টা আয়েজার।
ইনস্টাগ্রাম
৩ / ৬
‘চাঁদনি’ ছবির হলুদ শাড়ির শ্রীদেবী হওয়ার চেষ্টা করলেন আয়েজা।
ইনস্টাগ্রাম
৪ / ৬
বলিউড অভিনেত্রী নয়, পাকিস্তানি সংগীতশিল্পী নূর জাহানের মতো সাজলেন আয়েজা।
ইনস্টাগ্রাম
৫ / ৬
পাকিস্তানি অভিনেতা মাহিরা খানের বলিউডে অভিষেক হয় ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে। ‘রইস’ সিনেমার ‘নূরি’ চরিত্রে একটু নিজেকে দেখে নিলেন আয়েজা।
সংগৃহীত
৬ / ৬
‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার অঞ্জলি চরিত্রে আয়েজা। কাজলের করা চরিত্রটি ভীষণ প্রিয় এই অভিনেত্রী ও মডেলের।
সংগৃহীত