বলিউড 'মিস' করেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ব্যস্ততা এখন বলিউডের চেয়ে হলিউডেই বেশি। ভারতে তাঁর শেষ ছবি ‘জয় গঙ্গাজল’। এখন ব্যস্ত আছেন মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-এর দ্বিতীয় কিস্তির শুটিংয়ে।

আগামী বছর মে মাসে মুক্তি পাবে এই নায়িকার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’। সব মিলিয়ে তিনি যেন এখন হলিউডেরই বাসিন্দা। কিন্তু হিন্দি সিনেমা নাকি ভীষণ মিস করেন প্রিয়াঙ্কা। পরবর্তী বলিউডের সিনেমায় কাজ করার জন্য এখন অধীর অপেক্ষায় আছেন তিনি।
মঙ্গলবার টুইটারে ভক্তদের জন্য একটি বিশেষ প্রশ্ন-উত্তর পর্বের ব্যবস্থা করেছিলেন প্রিয়াঙ্কা। সেখানে ভক্তরা তাঁকে নানা বিষয়ে প্রশ্ন করেন। একজন প্রিয়াঙ্কার কাছে জানতে চান, বলিউডকে তিনি মিস করেন কি না?
জবাবে সাবেক এই বিশ্বসুন্দরী বলেন, ‘হ্যাঁ, আমি হিন্দি সিনেমা খুব মিস করি। পরবর্তী বলিউড ছবিতে কাজ করার জন্য মরিয়া হয়ে আছি।’
অবশ্য, দিন দিন প্রিয়াঙ্কা যেভাবে হলিউডের দিকে ঝুঁকছেন, তাতে তাঁর এই অপেক্ষা কত দীর্ঘায়িত হবে কে জানে? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।