বলিউডকে চ্যালেঞ্জ ছুড়ছে হলিউড : ইরফান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান খান
ইরফান খান

হলিউড ও বলিউড—দুই জায়গাতেই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ইরফান খান। সম্প্রতি অভিনয় করেছেন টম হ্যাঙ্কসের সঙ্গে ‘ইনফারনো’ ছবিতে। তাঁর মুখেই শোনা গেল হলিউডের ছবি বলিউড সিনেমার জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে।

ইরফানের ছবি ‘ইনফারনো’র বিশেষ ট্রেলার প্রকাশের সময় এ অভিনেতা বলিউড ছবি নিয়ে এমন আশঙ্কার কথা বললেন। ইরফান বলেন, ভারতে হলিউডের বাজার দ্রুত বাড়ছে। ভারতীয় সিনেমার ওপর হলিউডের প্রভাব পড়ছে। হলিউড ইতিমধ্যে ভারতের বাজার ধরতে শুরু করেছে। হলিউড অন্যান্য অনেক দেশে বাজার দখল করে ফেলেছে। সুতরাং এটা ভারতীয় সিনেমার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন রন হাওয়ার্ড। ইরফান খানের সঙ্গে আরও অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস। ১৪ অক্টোবর ছবিটি ভারতে মুক্তি পাবে।
হিন্দুস্তান টাইমস