বলিউডে আবার করোনার হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পা শিরোদকর
ইনস্টাগ্রাম

বলিউড যতই স্বাভাবিক ছন্দে ফিরতে চাচ্ছে, করোনা ততই বাধা হয়ে দাঁড়াচ্ছে। হরহামেশাই কোনো না কোনো তারকার করোনায় আক্রান্তের খবর উঠে আসছে। এবার খবর যে ৯০ দশকে বলিউডের আবেদনময়ী নায়িকা শিল্পা শিরোদকর করোনায় আক্রান্ত হয়েছেন।

একটি ছবির দৃশ্যে শিল্পা শিরোদকর
ইনস্টাগ্রাম

আজ অর্থাৎ বৃহস্পতিবার অভিনেত্রী শিল্পা শিরোদকর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যে তিনি করোনা পজিটিভ। শিল্পা পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে চার দিন ধরে তিনি করোনা সংক্রমিত। এই বলিউড অভিনেত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘কোভিড পজিটিভ# সবাই সুরক্ষিত থাকুন। দয়া করে করোনার টিকা নিন। আর সব নিয়ম মেনে চলুন, আপনার সরকার জানে যে আপনার জন্য সবচেয়ে ভালো কী হতে পারে। সবাইকে অফুরন্ত ভালোবাসা।’

শিল্পা শিরোদকর
ইনস্টাগ্রাম

ভারতীয় তারকা হিসেবে শিল্পা সবার প্রথম করোনার টিকা নিয়েছিলেন। এই বলিউড অভিনেত্রী তার পরিবারের সঙ্গে দুবাইতে আছেন। আর এ বছরের জানুয়ারিতে তিনি টিকা নিয়েছিলেন। ‘হাম’, ‘খুদা গাওয়া’, ‘আঁখে’-র মতো হিট ছবির নায়িকা শিল্পা।

‘খুদা গাওয়া’ ছবিতে অমিতাভের সঙ্গে
ইনস্টাগ্রাম

এর আগে গতকাল বুধবার বলিউড তারকা অর্জুন কাপুর আর তাঁর বোন অংশুলা কাপুরের করোনা আক্রান্তের খবর এসেছে। এ ছাড়া বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বোন রিয়া কাপুর আর তাঁর স্বামী করণ বুলানি করোনা পজিটিভ বলে জানা গেছে।