বলিউডে গাইবেন ক্রিকেটার ব্রাভো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর অভিষেক হতে যাচ্ছে বলিউডে, গায়ক হিসেবে। পরিচালক অনুভব সিনহার ‘তুম বিন টু’ ছবিতে গান গাইবেন তিনি। তাঁর সঙ্গে কণ্ঠ মেলাবেন ভারতীয় সংগীতশিল্পী অঙ্কিত তিওয়ারি।
এর আগে ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানটি সাড়া ফেলেছিল বিশ্বব্যাপী। বলিউড ছবিতে গাওয়া গানটি নিয়ে ব্রাভো বলেন, ‘আশা করছি, এই গানটি আমার “চ্যাম্পিয়ন” গানের চেয়েও অনেক বেশি সফল হবে।’
‘তুম বিন টু’ ছবিতে অভিনয় করছেন নেহা শর্মা, আদিত্য শীল ও অসীম গুলাটি। ছবিটি ২০০১ সালে মুক্তি পাওয়া ‘তুম বিন’ ছবির সিক্যুয়াল। ছবির পরিচালক জানান, ব্রাভোকে নিয়ে নতুন এ গানটির একটি বিশেষ ভিডিও নির্মিত হবে। সেটির প্রস্তুতিই চলছে এখন। ইন্ডিয়ান টাইমস