বলিউডে ধোনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


না, অভিনয় করছেন না তিনি। তৈরি হচ্ছে তাঁর জীবন নিয়ে চলচ্চিত্র। খবরটি প্রকাশ করলেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এমন খবর, তবে তাতে নাকি আপত্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে আনুষ্ঠানিকভাবে তারাও জানিয়ে দিয়েছে এই চলচ্চিত্র নিয়ে তাদের কোনো আপত্তি নেই, যদি তাতে ধোনির পেশাগত জীবনের কোনো ক্ষতি না হয়। সাক্ষীও পরিষ্কার করে বলে দিয়েছেন সেটাই। ছবির প্রথম পোস্টারটিও শেয়ার করেছেন নিজের টুইটারে।
এম এস ধোনি—দ্য আনটোল্ড স্টোরি নামের ছবিটি মুক্তি পাবে আগামী বছর। আর ধোনির ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। চলচ্চিত্রটি পরিচালনা করবেন নিরাজ পান্ডে। সূত্র: ডিএনএইন্ডিয়া