বলিউডে নতুন ড্রিম গার্ল

এই মুহূর্তে বলিউডের ড্রিম গার্ল কে? একটাই উত্তর, হেমা মালিনী। জি না, একটু যেন ভুল হয়ে গেল। হেমা নিজেই ঘোষণা করলেন, বর্তমান ড্রিম গার্ল তিনি নন, অন্য কেউ। সে নামটি দীপিকা পাড়ুকোন।
‘বাজিরাও মাস্তানি’ তারকা বলিউড অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সুন্দরী। শিগগিরই মুক্তি পাবে তাঁর অভিনীত হলিউড ছবি ‘ট্রিপল এক্স’। ওদিকে ফোর্বস ম্যাগাজিনে শীর্ষ দশ পারিশ্রমিক পাওয়া তালিকায় আছেন তিনি। সব মিলিয়ে দীপিকার জয়জয়কার অবস্থা। এবার হেমা মালিনীর এই প্রশংসা দীপিকার জনপ্রিয়তায় যুক্ত করল আরেকটি পালক।
ষাটের দশক থেকে রুপালি পর্দায় স্বপ্নের সুন্দরী হেমা। বর্তমানে বলিউডের ড্রিম গার্ল ‘পদ্মাবতী’ তারকা দীপিকা। তবে দীপিকার পাওয়া এ উপাধি স্বয়ং হেমার দেওয়া। সে-ও কম কথা নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের ড্রিম গার্লখ্যাত হেমা মালিনী দীপিকা পাড়ুকোনকে বর্তমান ড্রিম গার্ল হিসেবে অভিহিত করেন। এদিকে দীপিকাও এ খবর শুনে বেজায় খুশি। টুইট করে বলেই ফেলেছেন, ‘আমিও তোমাকে ভালোবাসি হেমা জি!’
মিড ডে