বলিউডে সিক্যুয়াল হিড়িক

পরিচালক অভিষেক কাপুর ‘রক অন’ তৈরি করেন ২০০৮ সালে। সে সময় তিনি ভাবতে পারেননি ছবিটির সিক্যুয়াল হতে পারে। কিন্তু আজ মুক্তি পেয়েছে ‘রক অন টু’। এটাই এখন বলিউড চলন। ‘রক অন টু’ ছাড়াও আরও আসছে বলিউডের কিছু সিক্যুয়াল।

ফোর্স টু: জন আব্রাহাম ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘ফোর্স টু’ মুক্তি পাবে ১৮ নভেম্বর। ২০১১ সালে তৈরি হওয়া ‘ফোর্স’ ছবিটির সিক্যুয়াল এটি।

তুম বিন টু: ১৮ নভেম্বর থাকবে সিক্যুয়ালের লড়াইয়ের দিন। এদিন মুক্তি পাচ্ছে আরও একটি সিক্যুয়াল ‘তুম বিন টু’। ২০০১ সালে তৈরি হওয়া ‘তুম বিন’ ছবির সিক্যুয়াল ‘তুম বিন টু’। ইতিমধ্যে ছবিটিতে জগজিৎ সিংয়ের গাওয়া জনপ্রিয় ‘কই ফরিয়াদ’ গানটি নতুন করে তৈরি করা হয়েছে। গানটি ব্যাপক জনপ্রিয়ও হয়েছে ভক্তদের কাছে।

কাহানি টু: সুজয় ঘোষের থ্রিলারধর্মী ছবি ‘কাহানি’ দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন বিদ্যা বালান। ২০১২ সালের এ ছবিটির সিক্যুয়াল নিয়ে সুজয় আবারও হাজির এ বছর। ‘কাহানি টু: দুর্গা রানি সিং’ নামের সিক্যুয়ালটির ট্রেলার ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে। চলতি বছরের ২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।

জলি এলএলবি টু: কোর্ট রুম কমেডি ড্রামা ‘জলি এলএলবি’ ছবি তৈরি হয় ২০১৩ সালে। ছবিটির সিক্যুয়ালে থাকছেন না মূল চরিত্রে অভিনয় করা আরশাদ ওয়ার্সি। সেখানে দেখা যাবে অক্ষয় কুমারকে। আগামী বছর ১০ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার কথা আছে।
এছাড়াও আগামী বছর দেখা যেতে পারে ‘যুদ্ধ টু’, ‘রোবট টু’, ‘আঁখে টু’ ও ‘বাহুবলী টু’-এর মতো সিক্যুয়ালগুলো।
হিন্দুস্তান টাইমস