বলিউডেও প্রিজমা-জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদার ইন্ডিয়া’, ‘শোলে’, ‘মেনে পেয়ার কিয়া’, ‘দেবদাস’, ‘সত্য’, ‘লগান’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল চাহতা হায়’, ‘হাম আপকে হেয় কৌন’, ‘গজনি’
‘মাদার ইন্ডিয়া’, ‘শোলে’, ‘মেনে পেয়ার কিয়া’, ‘দেবদাস’, ‘সত্য’, ‘লগান’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল চাহতা হায়’, ‘হাম আপকে হেয় কৌন’, ‘গজনি’

কয়েক দিন ধরেই প্রিজমা-জ্বরে ভুগছে সারা বিশ্ব। প্রিজমা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবিকে সম্পাদনা করে আর্টওয়ার্কের মতো তৈরি করা যায়। তাই তো বলিউডও মেতে উঠল প্রিজমায়। তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান থেকে শুরু করে আলিয়া ভাট, কে নেই? সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি এই অ্যাপের মাধ্যমে সম্পাদনা করে তৈরি করছেন আর্টওয়ার্ক হিসেবে। আর তা তুলে দিচ্ছেন ব্যক্তিগত অ্যাকাউন্টে। শুধু তা-ই নয়, ছবির প্রচারেও কাজে লাগানো হচ্ছে এই সুযোগ। সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’ ছবির প্রথম টিজারে শাহরুখ খান ও আলিয়া ভাটের ছবিতে প্রিজমা ইফেক্ট দেওয়া হয়েছে। এবার পোস্টারেও লাগল প্রিজমার ছোঁয়া। বলিউডের বিখ্যাত কয়েকটি পোস্টার প্রিজমা অ্যাপের মাধ্যমে সম্পাদনা করা হয়েছে। চলুন দেখে আস যাক ‘মাদার ইন্ডিয়া’, ‘দেবদাস’ ও ‘লগান’-এর মতো ছবিগুলোর প্রিজমায় সম্পাদিত পোস্টার কেমন হয়েছে?