বলিউডের ঈদ পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলফিতে রিতেশ, ফারাহ, জেনেলিয়া ও সানিয়া
সেলফিতে রিতেশ, ফারাহ, জেনেলিয়া ও সানিয়া

ঈদের চতুর্থ দিন আজ। এরপরও ঈদ আর ঈদ পার্টির রেশ এখনো লেগে আছে বলিউডে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় এখনো আমির, সালমান আর ফারাহ খানের ঈদ পার্টির ছবি ঘোরাফেরা করছে। বরাবরের মতো আমিরের ঈদ পার্টি ছিল একেবারেই পরিবারকেন্দ্রিক। তবে সালমান ও ফারাহর ঈদ উদ্যাপনের আয়োজনটি ছিল তারকায় ভরপুর।ভাগনে ইমরান খান, ভাগনে বউ অবন্তিকা ও নাতনি ইমারাকে নিয়ে ঈদ উদ্যাপন করেন আমির খান। আমিরের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কিরন রাও ও তাঁদের ছেলে আজাদ। আয়োজনটি পারিবারিক হলেও সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গে ঠিকই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খানেরা। বাড়ি থেকে বেরিয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঈদ পার্টির খবর দেন তাঁরা।অন্যদিকে সালমান খানের জন্য ঈদটা ছিল বরাবরের মতোই ‘ডাবল’ ফুর্তির। প্রতি ঈদে তাঁর নতুন ছবি মুক্তি পায় আর সেই ছবির সাফল্যের রেশ লেগে থাকে সাল্লুর ঈদ পার্টিতে। এবারও এর ব্যতিক্রম হলো না। ঈদের আনন্দ আর বজরঙ্গি ভাইজান-এর সাফল্যের খুশি একেবারে মিলেমিশে একাকার। পরিবারের সদস্যরা তো ছিলই, পাশাপাশি সোনাক্ষি সিনহা, প্রীতি জিনতা আর সঙ্গীতা বিজলানির মতো অতিথিরাও ছিলেন সালমানের পার্টিতে।ফারাহ খানের পার্টিও কম জাঁকজমকপূর্ণ ছিল না। ভাই সাজিদ খান, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা ও সানিয়া মির্জাকে নিয়ে ঈদ পার্টিকে রঙিন করেছেন এই বলিউড নির্মাতা। বলিউড হাঙ্গামা

ঈদের সাজে কিরন রাও, আমির খান ও তাঁদের ছেলে আজাদ
ঈদের সাজে কিরন রাও, আমির খান ও তাঁদের ছেলে আজাদ