বলেও কিছু বললেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

মায়ের ছেলে ফিরেছেন মায়ের কাছে। অন্যদিকে দৃঢ়চিত্তের মেয়েটিও মন বসিয়েছেন কাজে। সম্পর্ক ভাঙার পর এই ছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের গত কয়েক দিনের অবস্থা। রণবীর কিছুদিন বাবা ঋষি ও মা নিতু কাপুরের সঙ্গে ছুটি কাটিয়ে শুরু করেছেন জাগ্গা জাসুস ছবির কাজ। অন্যদিকে ব্রেকআপের পর ক্যাটরিনাও আর ফেরেননি তাঁদের মুম্বাইয়ের কার্টার রোডের বাড়িতে। তিনি এখন আছেন দিল্লিতে; তাঁর নতুন ছবি ফিতুর-এর প্রচারাভিযানে। সেই প্রচারাভিযানেই ক্যাট প্রথম কথা বললেন তাঁর ভেঙে যাওয়া হৃদয় ও সম্পর্ক নিয়ে। তাঁর বক্তব্যে গণমাধ্যমগুলো স্পষ্ট বুঝে গেছে, ক্যাটের মুখ থেকে সহজেই বের করা যাবে না কোনো গোপন কথা। তিনি যেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনের কথা স্পষ্ট করে বলেও বললেন না কিছুই!
হৃদয় ভাঙার পর কোথায় একটু একা মন খারাপ করে দিন কাটাবেন, তা নয়। ক্যাটরিনা বরং নিজেকে ঢেকে নিলেন ব্যস্ততার চাদরে। অভিষেক কাপুর পরিচালিত ফিতুর ছবির প্রচারে একের পর এক সংবাদ সম্মেলন আর দর্শক কথোপকথনে অংশ নিয়ে যাচ্ছেন তিনি। প্রতিটি অনুষ্ঠানে একটা প্রশ্নই তেড়ে আসছে ক্যাটরিনার দিকে; তা হলো, ‘আপনার আর রণবীরের সম্পর্কের কী হয়েছে? আপনারা কি আর একসঙ্গে থাকছেন না?’ পরিচালক অভিষেক কাপুর স্বভাবতই ‘বেচারি’ ক্যাটরিনাকে এই তীক্ষ্ণ বাক্যবাণ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন আপ্রাণ। পাছে যদি নায়িকার মন আরও ভেঙে যায়! আটকে যায় তাঁর ছবির প্রচারাভিযান! তখন কী হবে? কিন্তু ক্যাটরিনা এত কোমলমতি নন। পরিচালকের ‘ব্যাকআপ’ ছাড়াই নিজের ‘ব্রেকআপ’ নিয়ে কথা বলেছেন তিনি। বলেছেন, ‘ইচ্ছা করে আপনাদের কাছে হৃদয় চিরে এর ভেতরে থাকা সবকিছু বলে দিই। কিন্তু ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই না। অতীত থেকে আমি শিখেছি, ব্যক্তিগত বিষয় নয়, পেশাগত জীবন নিয়ে কথা বলাই ভালো। তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। কাজ দিয়ে যখন সবাই তোমাকে সম্মান করবে, তখন সেটাই তোমার সঙ্গে থাকবে সব সময়। তাই আসুন আমরা কাজ নিয়েই আলোচনা করি।’ এনডিটিভি।