বাংলাদেশ-ভারত ম্যাচে আছেন শাহরুখও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

হিন্দি ‘চমৎকার’ সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই। এই ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিনয়ের কথাও মনে থাকার কথা। সিনেমায় কিং খান ছিলেন ভূত হিসেবে, একটি ক্রিকেট দলের ম্যাচের ফল নির্ধারণ করে দেন তিনি। এর পরে ‘চাক দে ইন্ডিয়া’য়ও হকির কোচ ছিলেন ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা। এতক্ষণ তাকে নিয়ে কথা বলার কারণ হলো আজকের বাংলাদেশ ও ভারতের টিটিয়োন্টি ম্যাচে তিনিই ধারাভাষ্য দেবেন।

মুম্বাই মিররের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ধারাভাষ্য ​দেবেন শাহরুখ খান। কমেন্ট্রি বক্সে তিনি পাকিস্তানি সাবেক পেস বোলার শোয়েব আকতারের সঙ্গে ধারাভাষ্য দেবেন।
এর আগে ভারতের খেলায় বলিউডের তারকাদের নিয়মিতই মাঠে দেখা গেছে। ভারত ও পাকিস্তান ম্যাচের দিনেও ইডেনে দেখা গেছে বিগ ​বি অমিতাভ বচ্চনসহ কয়েকজন তারকাকে।