বাচ্চাদের নিয়েই ছবিতে ফিরছেন জোলি!
‘কুংফু পান্ডা থ্রি’ ছবিতেও বাঘিনীর চরিত্রে ফিরছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। তবে এবারে ঠিক একা ফিরছেন না তিনি। সঙ্গে আনছেন তাঁর চার সন্তানকেও!
জোলির সন্তান প্যাক্স, জাহারা, শিলোহ আর নক্স কণ্ঠ দেবে এ ছবির কয়েকটি পান্ডা চরিত্রে। সম্প্রতি জোলির এক মুখপাত্র জানিয়েছেন এমনটাই। তবে এটাই প্রথম নয়, এর আগে ‘ম্যালফিসেন্ট’ ছবিতে বাবা ব্র্যাড পিট ও মা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে কণ্ঠ দিয়েছে প্যাক্স, জাহারা ও ভিভিয়েন।
প্রাচীন চীনা গল্প নিয়ে তৈরি ‘কুংফু পান্ডা থ্রি’ ছবিতে তাঁর সঙ্গে যোগ দেওয়ার জন্য অ্যাঞ্জেলিনা জোলি তাঁর সন্তান প্যাক্স, জাহারা, শিলোহ ও নক্সকে জানিয়েছেন বলে জানিয়েছে ই! অনলাইন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৪০ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেত্রী এবারও ফিরছেন তাঁর আগের সেই বাঘিনীর চরিত্রে। কিন্তু এবারে জোলির সঙ্গে থাকছে তাঁর চার সন্তান।
জোলির সাত বছর বয়সী সন্তান নক্সের জন্য এটাই হতে চলেছে বড়পর্দায় অভিষেক। শিলোহ আর ম্যাডক্স এর আগে কাজ করেছে তাদের বাবার সঙ্গে ‘দ্য কিউরিয়াস কেজ অব বেঞ্জামিন বাটন’ আর ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ছবিতে।
এনডিটিভি অনলাইন অবলম্বনে দেব দুলাল গুহ।