বাজল বিয়ের সানাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও ইউলিয়া ভাঁতুর
সালমান খান ও ইউলিয়া ভাঁতুর

বলিউড তারকা সালমান খানের বিয়ে নিয়ে তো আলোচনা কম হলো না। এবার বোধহয় শেষ হচ্ছে সব জল্পনা-কল্পনা। খান-বাড়িতে এবার বিয়ের সানাই বাজবে। চলতি বছরের নভেম্বরে বিয়ে করছেন সালমান ও তাঁর প্রেমিকা ইউলিয়া ভাঁতুর।

একটি ইংরেজি সংবাদপত্রের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, মুম্বাইয়ে নিজের প্লাশ অ্যাপার্টমেন্টে এক ঘরোয়া অনুষ্ঠানে সম্প্রতি ইউলিয়ার সঙ্গে নিজের বিয়ের ঘোষণা দিয়েছেন সালমান খান। বিয়ের তারিখ চলতি বছরের ১৮ নভেম্বর। ঘরোয়া ওই অনুষ্ঠানে উপস্থিত এক অতিথি জানিয়েছেন, বিয়ের আয়োজন পরিবারের নিকটাত্মীয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে। অনুষ্ঠানের অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, সালমানের পরিবারের লোকজন অন্যরকম খাতির করেন ইউলিয়াকে। এ থেকেও বোঝা যায়, সালমান-ইউলিয়ার বিয়ের খবরটা এবার আর গুজব নয়।
সূত্র জানায়, সালমানের ফার্ম হাউজে দীর্ঘ সময় কাটাতে দেখা গেছে দুজনকে। সম্প্রতি কবির খানের ছবি ‘টিউবলাইট’-এর শুটিংয়েও সালমানকে সঙ্গ দিয়েছেন ইউলিয়া। এবার সত্যিই যদি সালমান খানের বিয়ে হয়ে যায়, তবে ভক্তদের জন্য সেটা খুশির সংবাদই বটে। হিন্দুস্তান টাইমস