বাণীকে নিয়ে তামাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণী কাপুর
বাণী কাপুর

২০১৩ সালে মুক্তি পাওয়া শুদ্ধ দেশি রোমান্স ছবি দিয়ে বলিউডে বাণীর পথচলা শুরু। অভিনয় দিয়ে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন সে সময়ই। বেশ কয়েকটি পুরস্কারও উঠেছিল ঝুলিতে। সেই মিষ্টি চেহারার মেয়েটি হারিয়ে গেছেন! বলিউড থেকে তিন বছর বিরতি নেওয়ার পর বাণী কাপুর আবারও বেফিকর সিনেমার মাধ্যমে ফিরে এসেছেন। কিন্তু এই বাণী আর সেই বাণীর মধ্যে অনেক ফারাক।

সম্প্রতি বেফিকর ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর পার্থক্যটি সবার চোখে পড়ে। ট্রেলারে বাণীকে দেখেই বোঝা যাচ্ছে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়েছিলেন এই অভিনেত্রী। প্লাস্টিক সার্জারির মাধ্যমে এখন চেহারা অনেকটাই পাল্টে ফেলেছেন তিনি। বিশেষ করে ঠোঁটের অংশটুকুর পার্থক্য দৃশ্যমান।

এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন বাণীকে ধুয়ে দিচ্ছেন সবাই। অনেকে আবার আক্ষেপ করে বলছেন, তাঁর আগের রূপই ভালো ছিল। নতুন এই বাণীর চেয়ে পুরোনো বাণীর চেহারাই তাঁদের পছন্দ।

উল্লেখ্য, এর আগে আরেক বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও প্লাস্টিক সার্জারি করে দর্শকদের হাসির পাত্র হয়েছিলেন। বলিউড বাবল।