বাণীর নায়ক হৃতিক-টাইগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণী কাপুর
বাণী কাপুর

শুদ্ধ দেশি রোমান্স ছবিটার কথা মনে থাকলে বাণী কাপুরকে ভোলার কথা নয়। প্রথম ছবিই ফিল্মফেয়ারে তাঁকে পাইয়ে দিয়েছে সেরা নবাগত নায়িকার পুরস্কার। পরে একে একে আহা কল্যাণম, বেফিকর ছবিগুলো দিয়ে তিনি জিতে নিয়েছেন বলিউডপ্রেমীদের মন।

আবার পর্দায় আসছেন আবেদনময়ী বাণী কাপুর। সঙ্গে দুই পেশিবহুল নৃত্যপটু বলিউড তারকা হৃতিক রোশন ও টাইগার শ্রফ। তাঁদের নতুন ছবির নাম ওয়ার। গত বুধবার প্রকাশিত হয়েছে ছবির প্রথম গান ‘ঘুঙরো’র ভিডিও। এতকাল পর আবার হৃতিককে নাচতে দেখে নড়েচড়ে বসেছেন দর্শকেরা। অরিজিৎ সিং ও শিল্পা রাওয়ের কণ্ঠ, হৃতিকের নৃত্য ও বাণী আবেদনময়তা মিলেমিশে প্রশংসিত হয়েছে গানটি। পুরো ছবি দেখার জন্য

তাই কিঞ্চিৎ উতলা না হয়ে উপায় কী?

বাণী কাপুর ঘন ঘন ছবি করেন না। তবে সামাজিক মিডিয়ায় ঘন ঘন ছবি আপলোড করেন। কোথায় যাচ্ছেন, কী করছেন সেসব ভক্ত-অনুসারীদের না জানিয়ে পারেন না তিনি। আর বাণীর স্থিরচিত্র মানেই তো স্থির করে দেওয়া ব্যাপার-স্যাপার।

ওয়ার ছবিতে নায়ক দুজন, নায়িকা একা। বলাই বাহুল্য, এক নায়িকাকে জয় করার যুদ্ধে নামতে যাচ্ছেন হৃতিক-টাইগার। তবে আসল কাহিনি জানার জন্য অপেক্ষা করতে হবে ২ অক্টোবর পর্যন্ত। পিঙ্ক ভিলা