বাদশাহর ৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই গভীর রাতে ভক্তদের শুভেচ্ছার জবাব দিয়েছেন শাহরুখ খান
এভাবেই গভীর রাতে ভক্তদের শুভেচ্ছার জবাব দিয়েছেন শাহরুখ খান

গতকাল ছিল শাহরুখ খানের ৪৯তম জন্মদিন। গভীর রাতেই তাঁর বাড়ির দরজায় হাজির হয়েছিলেন ভক্তরা। মধ্যরাতে ‘বলিউডের বাদশাহ’র বাড়ির সামনে যাঁরা ভিড় করেছিলেন, ভেতরে ঢোকার সুযোগ না পেলেও বাইরে থেকেই তাঁরা প্রিয় তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছার জবাবে শাহরুখও বাড়ির ভেতর থেকেই ভক্তদের সেল্যুট জানিয়েছেন। হ্যাপি নিউ ইয়ার ছবির প্রচারণায় ইদানীং ভীষণ ব্যস্ত সময় কাটছে তাঁর। জন্মদিনেও এই প্রচারণা অব্যাহত ছিল। ভক্তরা ছাড়াও ১৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডজয়ী এই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বিভিন্ন অঙ্গনের তারকারা। বলিউডলাইফ।