বানসালির জন্য শুভ দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয়লীলা বানসালির নতুন ছবি ‘পদ্মাবতী’-র শুটিং শুরু হয়েছে ১ নভেম্বর। প্রথম শটটি ছিল ছবির নায়ক রণবীর সিংয়ের। কিন্তু এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, আসলে এই ছবির প্রথম শটে অংশ নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। আর সেটি আনুষ্ঠানিকভাবে শুটিং শুরুর বেশ আগে।
সূত্রটি জানায়, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে দুই ঘণ্টা ধরে দীপিকার একটি শট নেওয়া হয়। সঞ্জয়লীলা চেয়েছিলেন, ‘পদ্মাবতী’-র প্রথম শট দীপিকার হোক। কারণ, এই নায়িকা নাকি তাঁর জন্য খুব শুভ। এর আগে ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’-তে সঞ্জয়ের অভিজ্ঞতা তা-ই বলে।
‘পদ্মাবতী’ মুক্তি পাবে ২০১৭ সালে।